স্থাপত্য বিভাগে প্রকল্প প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্থাপত্য বিভাগের প্রকল্প প্রদর্শনী গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। চুয়েটের স্থাপত্য বিভাগের নিজস্ব ভবনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।জানা যায়, প্রদর্শনীতে স্থাপত্য বিভাগের ৩০ জন শিক্ষার্থী ছয়টি প্রকল্প প্রদর্শন করেন। এ প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের ছয়টি দল দেশীয় দ্রব্যাদি (বাঁশ) ব্যবহার করে ছয়টি কারুকার্যপূর্ণ আসন নির্মাণ করেন। প্রতি দলে সদস্য সংখ্যা ছিল পাঁচজন।