প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালী রেলস্টেশনের জায়গা দখল করে গড়ে ওঠা ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে৷ গতকাল রোববার বেলা ১১টা থেকে রেলওয়ের ভূসম্পত্তি কর্মকর্তা মো. মোস্তাক আহম্মদের নেতৃত্বে অভিযান চালানো হয়৷ অভিযানে ২০টি পাকা ঘর ও আটটি আধা পাকা ঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়৷