স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রেলওয়ে হাসপাতাল কলোনি এলাকা থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। আদালতের নেতৃত্বে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ সময় তাঁকে সহযোগিতা করেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা ও জ্যেষ্ঠ সহকারী সচিব ইসরাত রেজা। তিনি বলেন, ‘রেলের কর্মকর্তা-কর্মচারীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া নিজেদের বাংলো ও বাসার পাশে ঘর বানিয়ে বাইরের লোকজনকে ভাড়া দিয়েছেন। আমরা এ রকম ৫০টি স্থাপনা উচ্ছেদ করেছি।’ নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|