স্থাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, কণ্ঠিনালা নদী দিয়ে প্রবল বেগে স্রোত বইছে। অভয়াশ্রমের বেড়াসহ বেশির ভাগ বাঁশ ও ডালপালা ভেসে গেছে। এর কাছেই জাল টেনে মাছ ধরছেন কিছু লোক।এলাকার কয়েকজন জানান, শুষ্ক মৌসুমে পানি কমতে শুরু করলে দুর্বৃত্তরা মাছ নিধনের জন্য কণ্ঠিনালা নদীর উজানে বিষ ঢেলে দেয়। এতে বিভিন্ন জাতের মৃত ও অর্ধমৃত মাছ নদীতে ভেসে ওঠে। প্রতিবছর কয়েক দফা এ ধরনের ঘটনা ঘটে। এ ছাড়া কণ্ঠিনালার উজানের তীরবর্তী কয়েকটি চা-বাগানে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয়। বৃষ্টির পানির সঙ্গে তা গড়িয়ে নদীতে পড়ে।ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক মোস্তফা আলী রেজা হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নদীর যেখানে স্রোত বেশি, সেখানে অভয়াশ্রম টিকবে না। এ ছাড়া পলিতে জায়গাটা ধীরে ধীরে ভরাট হয়ে যাবে। বিষ প্রয়োগে স্বাভাবিকভাবেই নদীর পরিবেশ দূষিত হবে। মাছের প্রজনন বাধাগ্রস্ত হবে। তাই এ রকম নদীতে অভয়াশ্রম স্থাপনের কোনো যৌক্তিকতা নেই।মোস্তফা আলী রেজা হোসেন আরও জানান, অভয়াশ্রমের জন্য হাওরের বিল অথবা নদীর বাঁক ভালো জায়গা। সেখানকার ২০০ মিটার দূরত্বের মধ্যে মাছ ধরা বন্ধ করতে হবে।এ ব্যাপারে জানতে চাইলে উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. আবু ইউসুফ গত সোমবার বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কণ্ঠিনালায় অভয়াশ্রমটি স্থাপন করা হয়েছে। স্রোত বা দূষণের বিষয়টি আগে ভাবা হয়নি। অভয়াশ্রমটির কাছে মাছ না ধরতে লোকজনকে সতর্ক করতে সাইনবোর্ড টাঙানো আছে। এর পরও কেউ এ কাজ করলে খোঁজ নিয়ে দেখব।’ এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হাওরের বিলগুলো ইজারা হয়ে যাওয়ায় সেখানে অভয়াশ্রম করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে অভয়াশ্রম স্থাপনে কোনো বরাদ্দ পেলে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।