স্থায়ী কমিটির সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয়কে তাগিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে তা দ্রুত বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয়কে আরও তৎপর হওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
আজ রোববার সংসদ ভবনে কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ তাগিদ দেওয়া হয়।
সভায় চলমান ভেজালবিরোধী অভিযান আরও জোরদার করার পরামর্শ দেওয়া হয়।
সভায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সার্বিক কার্যক্রম এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিগত কয়েকটি সভায় ফরমালিনসহ ক্ষতিকর রাসায়নিক পদার্থের ব্যবহার রোধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভেজালবিরোধী অভিযান জোরদারকরণ এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বাসস।