স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন অভিভাবকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার সামনে গতকাল শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন, ছবি: প্রথম আলো
ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার সামনে গতকাল শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন, ছবি: প্রথম আলো

ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার ছাত্রীদের অভিভাবকেরা ধানমন্ডিতে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এক মানববন্ধন করেছেন। বিদ্যালয়ের ধানমন্ডি শাখার সামনে গতকাল বৃহস্পতিবার অভিভাবকেরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে অভিভাবকেরা ধানমন্ডি শাখা বিলুপ্ত বা স্থানান্তর না করে ধানমন্ডি এলাকায় স্থায়ীভাবে রাখার দাবি জানান। অভিভাবক ওবায়দা বেগম বলেন, ‘অত্র এলাকার বাসিন্দা হিসেবে এ শাখায় মেয়েকে ভর্তি করিয়েছি। ভর্তি ফরমেও বলা ছিল, কোনো ক্রমে শাখা পরিবর্তন করা যাবে না। এখন শাখাটি বিদ্যালয়ের মূল ক্যাম্পাস বেইলি রোডে স্থানান্তর করলে আমাদের প্রতিদিনের যাতায়াতে নানা ভোগান্তি ও সময়ের অপচয় হবে।’
যে ভাড়াবাড়িতে বিদ্যালয়ের কার্যক্রম চলছে, তার চুক্তি আগামী ৩১ ডিসেম্বর শেষ হয়ে যাবে।
বিদ্যালয়ের ধানমন্ডি শাখার প্রধান আবুল হাসনাত মিয়া বলেন, ‘আমরা বাড়ির মালিকের সঙ্গে আলোচনা করছি চুক্তির মেয়াদ বাড়িয়ে নেওয়ার জন্য।’