প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মানী বৃদ্ধি ও অনিয়মিত যন্ত্রবাদক শিল্পীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে গতকাল শনিবার দুপুরে মানববন্ধন করেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের শিল্পীরা। অনিয়মিত যন্ত্রবাদক শিল্পী সংস্থার ব্যানারে শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। বেতারের শিল্পীসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এতে অংশ নেন। মানববন্ধন চলার সময় অনিয়মিত যন্ত্রবাদক শিল্পী সংস্থার সভাপতি মুসা রাখাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সেতারা বেগম প্রমুখ বক্তব্য দেন।