স্থায়িত্ব বাড়ানোর প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশ ও কাঠের স্থায়িত্ব বাড়ানোর প্রযুক্তি উদ্ভাবন করেছে বন গবেষণা ইনস্টিটিউট। এই প্রযুক্তি প্রয়োগ করে আসবাব তৈরি ও বসতবাড়ি নির্মাণ করলে দেশে বাঁশ ও কাঠের ব্যবহার পাঁচগুণ কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন প্রযুক্তিবিদেরা।
সম্প্রতি বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে বাঁশ ও কাঠের ব্যবহারিক স্থায়িত্ব ও বহুমাত্রিক ব্যবহারের উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতিমূলক এক সভায় এ তথ্য জানানো হয়।
বন গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় আসবাব প্রস্তুতকারী ব্যবসায়ী, উন্নয়নকর্মী, নার্সারি ও বাগানমালিকেরা এবং বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।