স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেওয়ার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি, বাংলা, ভূতত্ত্ববিদ্যা এবং পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। সকাল ১০টায় স্থায়ী ক্যাম্পাসে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দেন। শিক্ষার্থীরা বলেন, বরিশাল জিলা স্কুলের ভবনে তাঁদের ক্লাস নেওয়া হয়। সেখানে দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হচ্ছে। তাই একই ক্যাম্পাসে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কোনোভাবেই চলতে পারে না।