প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনের মাজার রোডে স্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু হলো প্রাইম ইউনিভার্সিটির। স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থানান্তর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনে গত রোববার মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মীর শাহাবুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আশরাফ আলী, ভাইস চেয়ারম্যান নৃপেন মৈত্র, আশফাক ইউ চৌধুরী, সাজ্জাতুজ জুম্মা, আছিয়া জামান ও আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি