স্থায়ী চাকরির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি স্থায়ীকরণের দাবিতে গতকাল রোববার সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত মাস্টাররোলের কর্মচারীরা ক্যাম্পাসের বিজ্ঞান ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে কর্মচারীদের বাগ্বিতণ্ডা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে চতুর্থ শ্রেণির অর্ধশতাধিক কর্মচারী বিশ্ববিদ্যালয়ে মাস্টাররোলে চাকরি করছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের চাকরি স্থায়ীকরণের পদক্ষেপ নিচ্ছে না। এতে পরিবার-পরিজন নিয়ে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির বলেন, ‘এসব পদে স্থায়ীভাবে লোক নিয়োগের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওপর নির্ভর করে। এখানে আমাদের কিছু করার নেই।’