স্থায়ী জামিন পেলেন সাক্কু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু।
আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. কামরুল হোসেন মোল্লা এই জামিন দেন।
৯ মে একই আদালত থেকে ১৫ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান সাক্কু। আজ একই আদালতে হাজির হয়ে সাক্কু স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে আদেশ দেন আদালত।
মামলাটি আজ ঢাকার বিশেষ জজ-৮-এর আদালতে বদলি করা হয়েছে। আগামী ১২ জুন এই আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করা হয়েছে।
দুদকের অভিযোগপত্রে বলা হয়, সাক্কুর বিরুদ্ধে ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার তথ্য গোপনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাঁর বিরুদ্ধে ৪ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৯৩৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে।