প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থায়ী নিয়োগ না পাওয়া এ বি এম আলতাফ হোসেনকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, আইনসচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর গতকাল রোববার রেজিস্ট্রি ডাকযোগে এ আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান। এতে নোটিশ গ্রহণের ৭২ ঘণ্টার মধ্যে আলতাফ হোসেনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিতে অনুরোধ জানানো হয়েছে। এতে ব্যর্থ হলে রিট করা ছাড়া উপায় থাকবে না বলে নোটিশে বলা হয়েছে। দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে ২০১২ সালের ১৩ জুন আলতাফ হোসেনসহ ছয়জন নিয়োগ পান। তাঁদের মধ্যে আলতাফ হোসেন ছাড়া পাঁচজনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে গত ৯ জুন প্রজ্ঞাপন জারি করা হয়।