স্থায়ী নিয়োগের দাবিতে অনড় অবস্থান কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) স্থায়ী নিয়োগের দাবিতে আজ রোববার থেকে অনড় অবস্থান কর্মসূচি পালন করবে বিটিসিএল ক্যাজুয়াল শ্রমিক কর্মচারী সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। গতকাল শনিবার ক্যাজুয়াল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।