স্থায়ী পে-কমিশন হবে নভেম্বরের মাঝামাঝি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনকাঠামো নির্ধারণ এবং বিভিন্ন ক্যাডারের মধ্যে বেতনবৈষম্য দূর করতে দুটি আলাদা কমিশন গঠন করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, একটির নাম ‘পে-কমিশন’, যা হবে স্থায়ী। অপরটি ‘পে অ্যান্ড সার্ভিসেস কমিশন’। কমিশন দুটি গঠন করা হবে আগামী নভেম্বরের মাঝামাঝি। একই সময়ে বাংলাদেশ ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত অন্য ব্যাংকের স্বতন্ত্র বেতনকাঠামোও চূড়ান্ত করা হবে।
সচিবালয়ে গতকাল বুধবার বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী এসব কথা জানান।
অর্থমন্ত্রী আরও জানান, পে-কমিশন এবং পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের চেয়ারম্যান হবেন একই ব্যক্তি। পে-কমিশন স্থায়ী হবে। তবে পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের মেয়াদ হবে ছয় মাস।