স্থায়ী বাসিন্দা না হয়েও চাকরি!
স্থানীয় ওয়ার্ডের বাসিন্দা না হাওয়ার পরও নিয়োগবিধি অমান্য করে পরিবার পরিকল্পনা সহকারী (মহিলা) পদে নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হয়েও চাকরি না পেয়ে ওই অভিযোগ তোলা হয়েছে।পরিকল্পনা অধিদপ্তর গত বছর ১৭ এপ্রিল পরিবার পরিকল্পনা সহকারী পদে বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে। একই বছর ২৪ জুন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন বানারীপাড়ার সৈয়দকাঠীর ৮ নম্বর ওয়ার্ড থেকে লিজা আক্তার (রোল-৭৭৮৩৭৬) মোসা. মাহিনুর খানম (রোল-৭৭৮৮১৮) ও সার্জিয়া আফরোজ পলি।১২ অক্টোবর বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে মৌখিক পরীক্ষা হয়। মৌখিক পরীক্ষার পর মাহিনুর খানম অপর দুই প্রার্থী স্থানীয় বাসিন্দা নন—এমন অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। জেলা প্রশাসক ওই অভিযোগের ভিত্তিতে তা তদন্ত করার জন্য ২৫ অক্টোবর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মো. আবদুল হান্নানকে দায়িত্ব দেন।হান্নান গত বছর ১৩ নভেম্বর সরেজমিনে তদন্ত করেন। তাঁর দেওয়া তদন্তে লিজা আক্তার তাঁর প্রার্থিতার পক্ষে কাগজপত্র দেখাতে পারেননি। অন্যদিকে সার্জিয়া আফরোজ পলি স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণপত্র দাখিল করেন। তদন্তকালে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মাহিনুর খানমও ওই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা নন।পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ‘তদন্তে সার্জিয়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রমাণিত হয়েছে, কিন্তু অপর প্রার্থী ওই ওয়ার্ডের বাসিন্দ নন। তবে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে জানতে পারি, মাহিনুর খানমও ওই ওয়ার্ডের বাসিন্দা নন।’অভিযোগের বিষয় তদন্ত করে নিয়োগ পাওয়া মাহিনুর খানের নিয়োগ বাতিলের অনুরোধ জানানো হয়।গ্রামের কয়েকজন জানান, মাহিনুর খানম তাঁর বাবাকে নিয়ে ওই গ্রামের আবদুল হাকিমের বাড়িতে ভাড়া থাকেন। তিনি ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা নন। মাহিনুর খানম বলেন, ‘আগে আমরা নলেশ্রী এলাকায় ছিলাম। নদীভাঙনের পর দিদিহার গ্রামে বসবাস করছি। তাই ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে চাকরি পেয়েছি।’ মাহিনুর খানমের মা হালিমা বেগম বলেন, ‘আমরা এখানে আবদুল হাকিমের কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে জমি কিনে বাসিন্দা হয়েছি। তবে ওই জমি নিয়ে মামলা চলছে। বর্তমানে তা উচ্চ আদালতে বিচারাধীন।