স্থায়ী মজুরি ও পে কমিশন গঠনসহ ৯ দফা দাবি স্কপের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রব্যমূল বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে প্রতি দুই বছর অন্তর মজুরি-বেতন পুনর্নির্ধারণের জন্য স্থায়ী মজুরি ও পে কমিশন গঠনের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। একই সঙ্গে জাতীয় মজুরি ন্যূনতম পাঁচ হাজার টাকা করার দাবিও জানিয়েছে স্কপ। এ লক্ষ্যে গতকাল রোববার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের কাছে নয় দফা দাবিনামা পেশ করেছেন স্কপের নেতারা।অন্যান্য দাবির মধ্যে রয়েছে: পূর্ণ রেশনিং ব্যবস্থা চালুসহ সামাজিক বেষ্টনী নিশ্চিত, শিল্প পুলিশ গঠনের উদ্যোগ বাতিল, সস্তা ও সুলভ মূল্যে সরকারি বা ব্যক্তিমালিকানায় বাসস্থানের ব্যবস্থা, নারী-পুরুষের একই কাজে সমান মজুরি নিশ্চিত করা। দাবিনামা পেশের সময় আবদুল মতিন মাস্টার, জাফরুল হাসান, শহীদ উল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।