স্থায়ী শিক্ষক নিয়োগসহ নয় দফা দাবিতে অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থায়ী শিক্ষক ও জনবল নিয়োগসহ নয় দফা দাবিতে গতকাল মঙ্গলবার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহ প্রকৌশল কলেজের শিক্ষার্থীরা। প্রকৌশল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য গঠিত বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ কর্মসূিচ পালন করা হয়।
অন্য দাবিগুলো হচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার বিজ্ঞান বিভাগ চালু করা, প্রতিষ্ঠানে সরকারি অর্থ বরাদ্দ চালু করা, কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, নিজস্ব পরিবহনের ব্যবস্থা করা, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, আবাসিক হলের সার্বিক সুবিধা বাড়ানো, ইন্টারনেট সুবিধা দেওয়া ও ক্যাম্পাসে একটি মসজিদ স্থাপন করা।
িশক্ষার্থীরা জানান, সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত দাবি আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্যাম্পাস ও ক্যাম্পাসসংলগ্ন শহীদ মিনারে প্রতীকী অনশন পালন করেন।
শিক্ষার্থীরা আরও জানান, ২০০৯ সালে পাঠদান শুরু হওয়া কলেজটিতে বর্তমানে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস নামের একটি বিষয় আছে। পড়ানোর জন্য নেই কোনো স্থায়ী শিক্ষক। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে প্রেষণে আসা শিক্ষক দিয়েই একটি বিষয়ে পাঠদান করা হয়। যদিও প্রতিষ্ঠার পর থেকেই নতুন নতুন বিষয় খোলা ও স্থায়ী শিক্ষকসহ জনবল নিয়োগের কথা ছিল৷ কিন্তু এখনো তা পূরণ হয়নি।
বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি আবদুল্লাহ আল হোসাইন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অধ্যক্ষের দায়িত্ব পালন করা ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের দাবি আর আমার দাবি অভিন্ন। বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিতই জানানো হচ্ছে।’