স্থায়ী হলেন হাইকোর্টের ৮ বিচারক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আটজন অতিরিক্ত বিচারককে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ তাঁদের শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
আজ বুধবার আইন মন্ত্রণালয় থেকে তাঁদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তাঁদের নিয়োগ দেন।
নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন বিচারপতি এস এম মজিবুর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।