স্থায়ী হলেন হাইকোর্টের নয় বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের অতিরিক্ত নয়জন বিচারককে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁদের এ নিয়োগ দেন। শপথগ্রহণের দিন থেকে তাঁদের নিয়োগ কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।নয়জন বিচারপতি হলেন: বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন, বিচারপতি সৌমেন্দ্র সরকার, বিচারপতি আবু বকর সিদ্দিকী, বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি রেজাউল হাসান। ২০০৯ সালের ৩০ জুন নয়জন বিচারক দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান।