স্থায়ীকরণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর ও রাজশাহী বিভাগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) কর্মরত পিচ রেট (কাজ নেই, মজুরি নেই) শ্রমিক-কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচ রেট কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে গতকাল বুধবার বেলা ১১টার দিকে রংপুর শহরের প্রেসক্লাব এলাকায় ওই কর্মসূচি পালন করা হয়। এতে রংপুর ও রাজশাহী বিভাগের ৪৭৫ জন শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে সংগঠনের সভাপতি খালেকুজ্জামানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে আলাউদ্দিন, রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।