বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই অর্থনৈতিক ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব৷ তাঁর মতে, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। এ জন্য সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে প্রকৃত স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার করার ওপর গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশ ইকোনমিস্টস ফোরামের (বিইএফ) দুই দিনব্যাপী অর্থনীতিবিষয়ক সম্মেলনে অধ্যাপক রেহমান সোবহান এ কথা বলেন৷ গতকাল শনিবার স্থানীয় একটি হোটেলে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের একটি অধিবেশনে বিষয়বস্তু ছিল ‘প্রবৃদ্ধি কৌশল ও সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা’৷ এই অধিবেশনে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান আরও বলেন, রাজনৈতিক মতৈক্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে। একটি প্রগতিশীল অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সরকারের সুষ্ঠু পরিকল্পনা থাকা উচিত। নূর হোসেনের মতো রাজনৈতিক দুর্বৃত্তদের রাজনীতিতে আসার পথ বন্ধ করতে হবে।
প্রবৃদ্ধি নিয়ে আলোচনা: জাতিসংঘের সিনিয়র উপদেষ্টা হামিদ রশিদ একটি অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করে বলেন, হামিদ রশিদের মতে, শ্রমের উৎপাদনশীলতার মাধ্যমে উচ্চ প্রবৃদ্ধি অর্জন ছাড়া দ্রুততর সময়ের মধ্যে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। বাংলাদেশে এখন ভোগনির্ভর প্রবৃদ্ধি হচ্ছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, বাংলাদেশে একজন মানুষ তাঁর আয়ের ৭৭ শতাংশ ভোগে খরচ করেন। আর একজন ভারতীয় তাঁর আয়ের ৬৩ শতাংশ ভোগে ব্যয় করেন। একজন বাংলাদেশি গৃহস্থািলর সামগ্রী কিনতে তাঁর আয়ের ৫৩ শতাংশই খরচ করেন। যাতায়াত, চিকিৎসাসহ অন্য সেবা ভোগ করতে বাকিটা খরচ হয়। গৃহস্থািলর সামগ্রী কিনতে একজন ভারতীয় তাঁর আয়ের ৩৬ শতাংশ খরচ করেন। আর কম্বোডিয়ার মানুষ তাঁর আয়ের ৩৭ শতাংশ খরচ করেন গৃহস্থালি পণ্য কিনতে।
হািমদ রশিদের মতে, প্রবৃদ্ধির মাধ্যমে একটি দেশের শ্রমিকের কর্মদক্ষতা প্রতিফলিত হয়। কিন্তু গত এক দশকে বাংলাদেশের শ্রমিকের দক্ষতা তুলনামূলকভাবে কমেছে। শ্রমের উৎপাদনশীলতায় যে প্রবৃদ্ধি হয়, সেটা মানসম্পন্ন ও কার্যকর। শ্রমিকেরা যদি ভালো উৎপাদন করেন, তা মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কার্যকর অবদান রাখে।
তবে রশিদের দেওয়া বিভিন্ন সংখ্যাভিত্তিক তথ্য-উপাত্ত নিয়ে প্রশ্ন েতালেন ওই কর্ম-অধিবেশনের সভাপতি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানতে চান, এসব তথ্যের সূত্র কী? একই বিষয়ে প্রশ্ন েতালেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাসান জামান। জবাবে হামিদ রশিদ বলেন, বিশ্বব্যাংক ও জাতিসংঘের বিভিন্ন সমীক্ষা ও প্রতিবেদন থেকে এসব তথ্য নেওয়া হয়েছে।
একই অধিবেশনে মূল প্রবন্ধের ওপর হাসান জামান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম রায়হান বক্তব্য দেন। হাসান জামান বলেন, এখন প্রবৃদ্ধিতে যে খাতওয়ারি অবদান, তা পরিবর্তন করা বেশ কঠিন হবে। এটি একটি মৌলিক ইস্যু। উৎপাদননির্ভর প্রবৃদ্ধি বাড়াতে অনেক বেসরকারি বিনিয়োগ করতে হবে।
এখন জিডিপির অনুপাতে যে বিনিয়োগ হার, তা দিয়ে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়া সম্ভব নয় বলে মনে করেন সেলিম রায়হান। তিনি মনে করেন, নতুন বিনিয়োগ আনতে অর্থনীতিতে বৈচিত্র্য আনতে হবে। চামড়াশিল্প, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তির মতো সম্ভাবনাময় খাতে বিনিয়োগের ক্ষেত্র সৃষ্টি করতে হবে।
এই কর্ম-অধিবেশনে ‘আর্থিক খাতের স্থিতিশীলতা ও সম্পৃক্ততায় বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়ন টেকসইকরণ’ শিরোনামের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আতিউর রহমান। আর ‘সরকারি বিনিয়োগ ও বাংলাদেশে নগর উন্নয়ন’ শিরোনামের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ।
উল্লেখ্য, গত দু-তিন বছর ধরেই কাঙ্ক্ষিত বিনিয়োগ না হওয়ায় প্রবৃদ্ধি ৬ শতাংশের ঘরে আটকে গেছে বলে অর্থনীতিবিদ, দাতা সংস্থাসহ বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। বিশেষ করে বেসরকারি বিনিয়োগ না হওয়ায় নতুন কর্মসংস্থান হচ্ছে না। উৎপাদন খাতে বিনিয়োগ না হওয়ায় নতুন কলকারখানা খুব একটা হচ্ছে না। ফলে শ্রমিকের কাঙ্ক্ষিত কর্মসংস্থানও হচ্ছে না। বাংলাদেশের শ্রমশক্তিতে অদক্ষ শ্রমিকই বেশি।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বিনিয়োগ-ঘাটতির কথা স্বীকার করেছেন। তিনি বলেন, এই মুহূর্তে অর্থনীতিতে দুটি চ্যালেঞ্জ রয়েছে। একটি হলো বেসরকারি বিনিয়োগ-ঘাটতি পূরণ, অন্যটি জিডিপিতে উৎপাদন খাতের অবদান বাড়ানো। এ এম এ মুহিত বলেন, বিগত পাঁচ বছরে পর্যাপ্ত বেসরকারি বিনিয়োগ হয়নি। এটি সরকারের একটা ব্যর্থতা।
দেশের অর্থনৈতিক সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে গতকাল দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশ ইকোনমিস্টস ফোরাম এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হলো—ভিশন ২০৩০: অর্থনৈতিক নীতি-কাঠামো ও বহুদলীয় গণতন্ত্রে কৌশল নির্ধারণ। এতে অর্থনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতারা, বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
পেশাজীবী অর্থনীতিবিদদের নিয়ে ২০১৩ সালের এপ্রিল মাসে বিইএফ গঠিত হয়। এটাই তাঁদের প্রথম অর্থনীতিবিষয়ক সম্মেলন।