স্থিরচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী। গতকাল সোমবার বেলা ১১টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম দত্ত। একাত্তরের গণহত্যাসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়ের ১০১টি স্থিরচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের পেছনে ছাত্র ইউনিয়নের টেন্টে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদুল আসিফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি মিনহাজুল আবেদীন, বর্তমান সভাপতি এ এম শাকিল, দপ্তর সম্পাদক তাজুল ইসলামসহ ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।