স্নাতক কোর্স চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজে বাংলা ও ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়েছে। এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই দুটি বিষয়ে ৫০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে। কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০১১ সালের অক্টোবরে কলেজের মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে স্নাতক (সম্মান) কোর্স চালুর ঘোষণা দেন। এ ব্যাপারে জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, আরও কয়েকটি বিষয়ে এই কোর্স চালুর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন জানানো হয়েছে।