স্নাতক গণিত অলিম্পিয়াড কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট অঞ্চলের স্নাতক গণিত অলিম্পিয়াড আগামীকাল শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্নাতক গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক ও শাবিপ্রবির গণিত বিভাগের প্রধান অধ্যাপক রাশেদ তালুকদার জানান, শনিবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান হবে। অলিম্পিয়াডে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার স্নাতক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে।