স্নাতক পরীক্ষার সময় চার ঘণ্টা পুনর্বহাল দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্নাতক (সম্মান) পরীক্ষার সময় আধঘণ্টা কমিয়ে দেওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জের বিভিন্ন কলেজের স্নাতক ছাত্রছাত্রীরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের নারায়ণগঞ্জ শাখার সভাপতি ও সরকারি তোলারাম কলেজের স্নাতকের ছাত্র সজীব শরীফ, সংগঠনের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অনীক সাহা, নারায়ণগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র তুরাগ হোসাইন, মোহাম্মদ তুহিন, সরকারি তোলারাম কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র মোহাম্মদ আসিফ হাসান, সরকারি মহিলা কলেজের ছাত্রী শায়েলা প্রমুখ।