প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ১৮ মার্চ শুরু হবে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতক কোর্সের ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সব শিক্ষার্থীকে ১৮ মার্চ সকাল নয়টায় নিজ নিজ বিভাগীয় প্রধানের কাছে রিপোর্ট করতে হবে। ক্লাস শুরুর ব্যাপারে বিভাগীয় প্রধানেরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে অধ্যয়নরত চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শেষ না হওয়ায় হলের আসন বরাদ্দ দেওয়া সম্ভব হবে না। তাই ছাত্রছাত্রীদের নিজ উদ্যোগে থাকার ব্যবস্থা করতে বলা হয়েছে।