স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১১ অক্টোবর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। পরীক্ষা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। গতকাল শনিবার ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।১১ অক্টোবর ক ও চ ইউনিট, ১২ অক্টোবর ঙ ও ছ ইউনিট, ১৩ অক্টোবর গ ও ঘ ইউনিট এবং ১৪ অক্টোবর খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।এবার সর্বমোট ৭৪ হাজার ১৪৭টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ক ইউনিটে তিন হাজার ২১৯টি, খ ইউনিটে ১৮ হাজার ৬৭৪টি, গ ইউনিটে ১৪ হাজার ২৪২টি, ঘ ইউনিটে পাঁচ হাজার ৬৮৩টি, ঙ ইউনিটে ছয় হাজার ৬৬৯টি, চ ইউনিটে ১৬ হাজার ৩২৭টি এবং ছ ইউনিটে আট হাজার ৪০৩টি ফরম বিক্রি হয়েছে।বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা এক হাজার ৪৬২টি। এবারের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় একটি আসনের বিপরীতে ৫১ জন শিক্ষার্থী অংশ নেবেন।প্রতিদিন চার শিফটে পরীক্ষা হবে। প্রথম শিফট সকাল ৯.৩০টা থেকে ১০.৩০টা, দ্বিতীয় শিফট বেলা ১১.৩০টা থেকে ১২.৩০টা, তৃতীয় শিফট বেলা দুইটা থেকে তিনটা এবং চতুর্থ শিফট বিকেল চারটা থেকে পাঁচটায় অনুষ্ঠিত হবে।উপাচার্য এম আলাউদ্দিন বলেন, ‘ইএমটিএস পদ্ধতির মাধ্যমে সফলভাবে ভর্তির আবেদন-প্রক্রিয়া সম্পাদন করেছি। এ পদ্ধতিতে পরীক্ষার্থীরা সহজেই আবেদন করতে পেরেছে।’