স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হয়ে ৮ নভেম্বর শেষ হবে। টেলিটক মুঠোফোনের মাধ্যমে ৫০০ টাকার ভর্তি ফরম ১০ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত অনলাইনে পূরণ করা যাবে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. দলিলুর রহমান জানান, বিজ্ঞান অনুষদে (‘এ’ ইউনিট) ভর্তির ফরম পূরণের যোগ্যতা এসএসসি, এইচএসসি/সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএ ৭, কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ (‘বি’ ইউনিটে) জিপিএ ৬ দশমিক ৫০ এবং ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা শিক্ষা অনুষদে (‘সি’ ইউনিটে) জিপিএ ৭। প্রত্যেক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। আগামী ৬ নভেম্বর ‘বি’ ইউনিটের, ৭ নভেম্বর ‘এ’ ইউনিটের এবং ৮ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস পরে জানানো হবে। এবার এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।