স্নাতক ভর্তি কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভর্তি কার্যক্রমের নতুন সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে।
পূর্বঘোষিত সময় অনুযায়ী ১৫ ডিসেম্বর থেকে চুয়েটের ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।