স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুরু ১৬ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সমঞ্চান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর শুরু হবে। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর পাঁচটি অনুষদ ও আটটি ইউনিটের অধীনে মোট ২২টি বিভাগে এক হাজার ৪৬৫ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা মুঠোফোন কোম্পানি টেলিটকে খুদে বার্তার মাধ্যমে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবেন।
পরীক্ষার সময়সূচি ও যাবতীয় বিষয়াবলি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীকালে জানানো হবে বলে জানানো হয়। ২৪ নভেম্বরের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে।