ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। এ নিয়ে তিনবার তারিখ পরিবর্তন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরিবর্তিত তারিখ অনুযায়ী ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ নভেম্বর।গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ২৯ আগস্ট সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষা ১১ অক্টোবর ‘গ ইউনিটের’ পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে বলে জানানো হয়।