স্নাতক সম্মানের ভর্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার বলা হয়েছে, এ বছর স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি-প্রক্রিয়া অনলাইন পদ্ধতিতে সম্পন্ন করা হবে।জানা যায়, ভর্তি-প্রক্রিয়ায় অনিয়ম বন্ধে অনলাইনে ভর্তি সম্পন্ন করা হবে। গত বছর পরীক্ষামূলকভাবে ঢাকা কলেজসহ কয়েকটি কলেজে এ-প্রক্রিয়ায় ভর্তি সম্পন্ন হয়। উল্লেখ্য, দেশের কলেজ-পর্যায়ে উচ্চশিক্ষা দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভর্তি-প্রক্রিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।