স্নাতকে ভর্তি আবেদন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। আবেদন ফি ৬৫০ টাকা। ভর্তি পরীক্ষা আগামী ২ ডিসেম্বর। ২০১৩-১৪ সালে অনুষ্ঠিত এসএসসি ও ২০১৫-১৬ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ভর্তিসংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.pstu.ac.bd/admission) পাওয়া যাবে। পটুয়াখালী অফিস