প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি কার্যক্রম ২১ জানুয়ারি শুরু হবে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষদে মেধা তালিকা থেকে ও উপজাতীয় কোটায় ভর্তি কার্যক্রম চলবে। আসন খালি থাকা সাপেক্ষে ২৩ জানুয়ারি বিকেলে প্রথম অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে। প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু হবে ৩০ জানুয়ারি।
ভর্তিসংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.cuet.ac.bd) পাওয়া যাবে।