স্নাতকে ভর্তির আবেদন ২৫ সেপ্টেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ও চার বছর মেয়াদি প্রফেশনাল কোর্সে ভর্তির প্রাথমিক আবেদন অনলাইনে ২৫ সেপ্টেম্বর শুরু হবে। শেষ হবে ২০ অক্টোবর। গতবারের মতো এবারও এসএসসি, এইচএসসিসহ সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে। এ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। গতকাল রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd) এবং (nu.edu.bd/admissions) থেকে জানা যাবে। নিজস্ব প্রতিবেদক