প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতকে (অনার্স) ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এটি চলবে। গতকাল সোমবার ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ভর্তি ফরমের মূল্য ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে ফরমের মূল্য পরিশোধ করা যাবে। এবার বিভিন্ন বিভাগে ৬০টি আসন বাড়ানো হয়েছে। বিজ্ঞান অনুষদ ও জীববিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ ও আইন অনুষদের বিভাগগুলোতে আবেদনের যোগ্যতা বাড়ানো হয়েছে।