স্নাতকের সনদপত্র পাওয়ার দাবিতে ছাত্রীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের কয়েক শ ছাত্রী গত বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। কর্তৃপক্ষের কাছে স্নাতক (সম্মান) শ্রেণীর সনদপত্র পাওয়ার দাবি জানিয়ে তাঁরা এ কর্মসূচি পালন করেন।আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ওই কলেজে ছয়টি বিষয়ে ৩০০ ছাত্রী স্নাতক (সম্মান) কোর্স শেষ করেছে। এঁদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষা গ্রহণের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে আগ্রহী। কিন্তু পাস করার পরও কলেজের কর্তৃপক্ষ তাঁদের স্নাতক (সম্মান) শ্রেণীর সনদপত্র দিচ্ছে না। উপরন্তু কর্তৃপক্ষ তাঁদের এখানেই স্নাতকোত্তর পড়তে হবে বলে জানিয়ে দিয়েছে। কলেজ সূত্রে জানা গেছে, কলেজে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এখানেই স্নাতকোত্তর পড়তে হবে বলে ছাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে।অধ্যক্ষ হেলালউদ্দিন জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ ধরনের কোনো নিয়মনীতি নেই। তবে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় সনদপত্র না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।