স্নাতকোত্তর কোর্স চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্স চালুর দাবিতে মানববন্ধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কয়েক শ শিক্ষার্থী। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় কলেজের মূল ভবনের সামনের সড়কে তাঁরা এই কর্মসূচি পালন করেন। এই শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪টি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু আছে। কিন্তু গণিত ছাড়া বাকি ১৩ বিভাগে স্নাতকোত্তর কোর্স চালু নেই। এতে শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়ে আসছেন। মানববন্ধন চলাকালে ইংরেজি বিভাগের মো. ইমতিয়াজ, সমাজবিজ্ঞানের বিভাগের সাব্বির চৌধুরী, অর্থনীতি বিভাগের কাজী জহির আহমেদ, ব্যবস্থাপনা বিভাগের ইভা আক্তার প্রমুখ বক্তব্য দেন।