স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি বিল উত্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদেরও প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে বৃত্তি দেওয়ার লক্ষ্যে আইন সংশোধনের প্রস্তাব উঠেছে জাতীয় সংসদে।
গতকাল রোববার সংসদে ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বিল-২০১৬’ উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে বিলটি পরীক্ষা করে এক মাসের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইনে গবেষণা ও উচ্চশিক্ষা সহায়তার বিষয়টি না থাকায় একটি সমন্বিত বৃত্তি প্রদান নীতিমালা প্রণয়নের জন্য আইনে গবেষণা ও উচ্চশিক্ষা সহায়তার বিষয়টি অন্তর্ভুক্ত করা প্রয়োজন।