প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে প্রথমবারের মতো স্নাতকোত্তর কোর্স চালু হচ্ছে। এ ব্যাপারে সব প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে বলে বিভাগ সূত্র জানিয়েছে। কাল মঙ্গলবার থেকে এক বছর মেয়াদি এমএ (বাংলা) প্রোগ্রামে (শিক্ষাবর্ষ ২০১৫-১৬) ভর্তির ফরম বিতরণ শুরু হবে। কেনা যাবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৭ ফেব্রুয়ারি। আগামী ২২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য বিভাগে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ku.ac.bd পাওয়া যাবে।