প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের এমসি কলেজে মনোবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর কোর্স চালুর দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় কয়েক শ শিক্ষার্থী গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কলেজে ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পরিসংখ্যান ও মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক কোর্স চালু থাকলেও স্নাতকোত্তর কোর্স চালু ছিল না। সম্প্রতি কলেজে ওই সব বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু হলেও মনোবিজ্ঞান বিভাগ চালু করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে অবরোধ করেন শিক্ষার্থীরা। অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার বলেন, আজই (গতকাল মঙ্গলবার) একজন শিক্ষককে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই স্নাতকোত্তর কোর্স চালু হবে বলে আশা করছি।’