স্নাতকোত্তর কোর্স চালুর দাবিতে অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্স চালুর দাবিতে উপাচার্যের কক্ষের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ থেকে পৌনে দুইটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগামী জুন মাসে চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষার মধ্য দিয়ে তাঁদের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) কোর্স শেষ হবে। কিন্তু এখনো এখানে স্নাতকোত্তর কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়নি। এতে চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশের পর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়া নিয়ে চারটি বিভাগের ১৮০ জন শিক্ষার্থী অনিশ্চয়তার মুখে পড়বেন। উপাচার্য সঞ্জয় কুমার অধিকারী জানান, আগামী জানুয়ারি মাসের মধ্যে স্নাতকোত্তর কোর্স চালুর জোর প্রস্তুতি চলছে।