স্নাতকোত্তর পরীক্ষা দেওয়া হলো না ৫২ শিক্ষার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিবন্ধনপত্র না আসায় দিনাজপুর সরকারি কলেজের ৫২ জন শিক্ষার্থী স্নাতকোত্তর শেষ বর্ষের পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী, উপাচার্য ও ডিনের কাছে আবেদন করেও ফল হয়নি। পরীক্ষার্থী পরিতোষ কুমার রায় জানান, নিবন্ধনপত্র না আসায় তিনি এমএ শেষ বর্ষের পরীক্ষায় অংশ নিতে পারেননি। বিভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশ নিতে না পারা এমন আরও ৫০ জন শিক্ষার্থী একই কথা বলেন। ১৬ জুলাই থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকোত্তর শেষ বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষাবঞ্চিত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাবা-মা মনে করছেন, আমরা আদৌ ভর্তি হইনি। ভর্তি হলেও পরীক্ষার ফরম পূরণ করিনি। পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে।দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ আহমেদ হোসেন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, তিন বছর মেয়াদি স্নাতক (সম্মান) কোর্স শেষ করে ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে সারা দেশে যেসব শিক্ষার্থী এমএ শেষ বর্ষে ভর্তি হয়েছিল, ক্লাস ও কোর্স শেষ করার পর পরীক্ষায় অংশগ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় সেসব শিক্ষার্থীর নামে নিবন্ধনপত্র পাঠায়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনেক চিঠি লেখা হলেও কোনো ফল হয়নি।