স্নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৭ সালের স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষার কয়েকটি বিষয়ের ফল গতকাল রোববার প্রকাশিত হয়েছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে—বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, মার্কেটিং, ভূগোল, গার্হস্থ্য অর্থনীতি, আরবি, পালি, সংস্কৃত, মনোবিজ্ঞান, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান ও প্রাণরসায়ন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অন্য বিষয়গুলোর ফলাফল পর্যায়ক্রমে প্রকাশিত হবে। প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd থেকে সংগ্রহ করা যাবে। এ ছাড়া যেকোনো মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে মেসেজ অপশন থেকে NUMFRoll লিখে ৪৬৩৬ নম্বরে ংবহফ করতে হবে।