স্নান ও মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়ার গতকাল শুক্রবার বারুণী স্নান ও মেলা হয়েছে। প্রতিবছর হিন্দু ধর্মাবলম্বীরা চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুণী স্নান করতে যান। সে ধারাবাহিকতায় গতকাল ধলাই নদীতে বারুণী স্নানে অংশ নেন হিন্দু ধর্মাবলম্বীরা। এ ছাড়া কমলগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এ উপলক্ষে মেলা বসে। একই দিন কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের লালবাগ গ্রামে মনু নদীতে বারুণী স্নান করেন হিন্দু ধর্মাবলম্বীরা। পরে নদীর তীরে মেলা বসে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি