স্নানোৎসব অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মধুকৃষ্ণা ত্রয়োদশীর পুণ্যতিথিতে শেরপুরে হিন্দু সম্প্রদায়ের বারুণী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সূর্যোদয়ের সময় শ্রীবরদী উপজেলার গড়জরিপা মাটির দুর্গসংলগ্ন কালীদহ সাগরে বিপুলসংখ্যক হিন্দু পুণ্যার্থী বৈদিক মন্ত্র উচ্চারণ করে স্নান করেন। এ সময় পুণ্যার্থীরা পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করেন। পুণ্যার্থীদের বিশ্বাস এ দিনে কালীদহ সাগরে অবগাহন করলে মনের সব কুটিলতা, সংকীর্ণতা ও পাপ মোচন হয়।