‘আমি বাঁচতে চাই, দেখতে চাই এই পৃথিবীর আলো’ এই আর্তি জানিয়েছে রাজধানী মিরপুরের দুই বছর ১০ মাসের শিশু স্নিগ্ধা লাবণী। জটিল ক্যান্সারে আক্রান্ত হওয়ায় মাত্র ১০ মাস বয়সে তার ডান চোখটি তুলে সেখানে কৃত্রিম পাথরের চোখ বসানো হয়েছে। এখন বাঁ চোখটিও একই ঘাতক ব্যাধিতে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এতে অন্তত সাত লাখ টাকা লাগবে। স্নিগ্ধার বাবা মো. মীর মনিরুল ইসলাম রাজধানীর সরকারি বাংলা কলেজের তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী। মেয়ের চোখের চিকিৎসা করাতে গিয়ে ইতিমধ্যেই ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। স্নিগ্ধার উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করেন এমন সাধ্য তাঁর নেই। তাই সমাজের সহূদয় ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মীর মনিরুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর-১০০১৯১৭৬৫, সোনালী ব্যাংক, মিরপুর-১ নম্বর শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।