স্নেহ ও ঘৃণা দিয়েই মাদক নির্মূলের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকমুক্ত সমাজ গড়তে মাদকসেবীদের মাতৃস্নেহে ভুল পথ থেকে ফিরিয়ে আনার পাশাপাশি এ নেশাকে ঘৃণা করে তা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। দিনাজপুরের ফুলবাড়ীর জিএম পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ‘জাগ্রত মা, উদ্বুদ্ধকরণ মহিলা’ সমাবেশে জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার (এসপি) মো. রুহুল আমিন এ আহ্বান জানান।
জেলা তথ্য কার্যালয় ও উপজেলা প্রশাসন ওই সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহেতেশাম রেজা। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার রুহুল আমিন ও ফুলবাড়ী পৌর মেয়র মূর্তজা সরকার। বক্তব্য দেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবুল কালাম মো. সামসুদ্দিন, দিনাজপুর মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিচালক আবদুল মোন্নাফ, সহকারী পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) ফয়জুর রহমান, ফুলবাড়ী সহকারী কমিশনার (ভূমি) মহসিন মৃধা, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ আলী প্রমুখ।