স্পন্দনের সংগীত ও নৃত্যানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল মঙ্গলবার বিকেলে ‘আমরা সবাই সুরের সাথী’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাইবান্ধা স্পন্দন শিল্পীগোষ্ঠী এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সংগীত পরিবেশন করেন রাহাত কবির, মাসুদ মেহেদী, তাজুল খন্দকার, আবদুল বারী, সুপ্রীতি, স্মরণী, নূপুর, হৃদিতা, হামীম, মালিহা, মারিরা, তুষার, অনিক, সুরহা, বিন্তী সরকার, আঁচল, নূপুর। নৃত্য পরিবেশন করেন বুশরা, আনহা, মালিহা, ফাহিম, সুবা ও হৃদিতা। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷